পুবের কলম, ওয়েবডেস্ক: রেল যাত্রীদের সুখবর দিল ভারতীয় রেল। আগামী বছরেই ভারত পেতে পারে বুলেট ট্রেন। সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের ১৫ অগস্টের মধ্যেই মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের প্রজেক্ট তৈরি হয়ে যাবে।
ওই লাইনের সুরাট-বিলিমোরা অংশের কাজ সবার আগে শেষ হবে। তারপরের ধাপে শেষ হবে ভাপি-সুরাট লাইন। এরপরে ভাপি-আমেদাবাদ সেকশন চালু হবে, তারপরে থানে-আমেদাবাদ সেকশন চালু হবে। এরপরে পুরো মুম্বই-আমেদাবাদ করিডর চালু হবে।২০১৭ সালে শুরু হয়েছিল বুলেট ট্রেনের এই প্রকল্প। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল এই প্রকল্প। কিন্তু জমি অধিগ্রহণ এবং অন্য কিছু কারণে প্রকল্প পিছিয়ে যায়। এখন ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আমেদাবাদ ৫০৮ কিমি দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর উদ্যোগ শুরু হয়। প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে। রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ ১.৬ লক্ষ কোটি টাকা পার করে যাবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পক্ষগুলি। আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণে সমস্যা ও মাঝে দু’বছর কোভিড-এর জন্য কাজ বন্ধ হয়ে থাকা। আপাতত ২০২৭ সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার।আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৬, ০৯:২৬
আরও খবর
ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র
Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়
বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের
কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের
বড় খবর! রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বড় খবর! রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের
জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর