২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের, ১০ মে হবে ভোটগ্রহণ প্রক্রিয়া

পুবের কলম,ওয়েবডেস্ক:কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১০ মে হবে ভোটগ্রহণ। নির্বাচনের ফল ঘোষণা ১৩ মে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।

২৪ আসনের কর্নাটকে মোট ভোটার সংখ্যা ৫.২১ কোটি। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ২.৫৯ কোটি। এবারের নির্বাচনে কর্নাটকে শতায়ু ভোটারের সংখ্যা ১৬ হাজার ৯৭৬। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ হাজার ৬৯৯ জন। নতুন ভোটারের সংখ্যা ৯.১৭ লাখ।

ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগের বার বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস পেয়েছিল ৭৫টি আসন, জোটসঙ্গী জেডিএস পেয়েছিল ২৮টি আসন।এক দফায় ভোট হবে দক্ষিণের এই রাজ্যে বলেই  সংবাদমাধ্যম সূত্রে খবর।

উল্লেখ্য, ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ২০ এপ্রিল। মনোনয়ন পরীক্ষার কাজ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ ২১ এপ্রিল। ২৪ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের, ১০ মে হবে ভোটগ্রহণ প্রক্রিয়া

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার