পুবের কলম ওয়েবডেস্কঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, দ্রুত সুস্থ হয়ে উঠছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন চার দিনের মধ্যে তাঁকে ছুটি দেওয়ার কথা ভাববেন চিকিৎসকরা। এমনটাই জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে।
আরও পড়ুন:
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এই মুহূর্তে তিনি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স বা এইমসে চিকিৎসাধীন। চলতি বছরের এপ্রিলেই তিনি করোনায় আক্রান্ত। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ডেঙ্গিতে আক্রান্ত হলেন তিনি।আরও পড়ুন:
চিকিৎসকরা জানাচ্ছেন ডেঙ্গি হলে সাধারণত রক্তে অনুচক্রিকার পরিমাণ খুব কমে যায়, তবে দেখা যাচ্ছে মনমোহন সিং এর রক্তে অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি রয়েছে।
কিন্তু তাঁর উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যা আছে। যেটা এখনও ভাবাচ্ছে চিকিৎসকদের। ৮৯ বছর বয়সী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্ধক্যজনিত সমস্যাও আছে। তাই সবদিক বিবেচনা করে তবেই মনমোহন কে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।আরও পড়ুন:
আরও খবর পড়ুনঃ