পুবের কলম ওয়েবডেস্কঃ জুন মাসের শেষের দিকে প্রচন্ড বৃষ্টির পর গত ১ লা জুলাইয়ে পর থেকে জলপাইগুড়ি জেলায় প্রচন্ড গরম পড়তে শুরু হয়েছে। হাসফাস গরমে নাজেহাল জেলাবাসী।এর পাশাপাশি গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা। গরমে অসুস্থ হয়ে পড়ছেন স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষেরা।
আরও পড়ুন:
এই অবস্থায় দাঁড়িয়ে জেলাবাসীকে হিট স্ট্রোক এর হাত থেকে বাঁচতে সতর্ক করলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার।
আরও পড়ুন:
তিনি বলেন প্রচন্ড গরম পড়েছে। ফলে মানুষেরা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তাই এর থেকে বাঁচতে সকাল সকাল কাজ সেরে ফেলার কথা বলেছেন তিনি।
একইসাথে তিনি বলেন খুব প্রয়োজন না হলে দুপুরে বাড়ির বাইরে না বের হবার জন্য। যেহেতু গরমে ঘাম হচ্ছে তাই ঘন ঘন O R S পান করার সাথে বাইরে বের হলে ছাতা ব্যাবহার করতে বলেছেন। বাইরে বেরিয়ে অসুস্থ বোধ করলে ছাঁয়ায় দাড়িয়ে যেতে বলেছেন। একইসাথে চিকিৎসক বা হাসপাতালে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি।