পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্রান্সে তাপপ্রবাহ চলেছে। এরই সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ খরা। চলতি বছরের এটি চতুর্থ তাপপ্রবাহ। ন্যাশনাল ওয়েদার এজেন্সি মেটিও ফ্রান্স জানিয়েছে, দক্ষিণে শুরু হওয়া এই তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়বে।
তবে গত মাসের মতো তীব্র হবে না।আরও পড়ুন:
আশঙ্কা, সামগ্রিকভাবে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পূর্ব ফ্রান্সের আল্পসের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। গরম আবহাওয়ার কারণে দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছে না।
বেশ কয়েকটি অঞ্চলে রেকর্ড তাপমাত্রার মুখোমুখি হয়েছে বাসিন্দারা। আশঙ্কা করা হচ্ছে, তাপপ্রবাহে সোয়া, সূর্যমুখী ও ভুট্টার উৎপাদন কমে যাবে। পানি সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের বেলায় সেচে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ১০০টিরও বেশি পৌরসভায় কলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন:
ট্রাকে করে পানি সরবরাহ জরুরি হয়ে পড়েছে। ব্রিটেন, স্পেনেও ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে। পানিবাহী বিমান এবং ফায়ার ব্রিগেড শুকনো অরণ্যে আগুনের সাথে লড়াই করতে হিমসিম খাচ্ছে। স্পেনে দাবানলে দু’জন নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই মৃত্যু। উচ্চ তাপমাত্রা পুরো ইউরোপকে গ্রাস করেছে।