পুবের কলম ওয়েবডেস্ক: নির্মমতা বিহারে। দোকান থেকে চকলেট চুরির অভিযোগে পাঁচ বালককে বিবস্ত্র করে ঘোরানো হল এলাকায়। নির্মমতা এখানেই থামেনি, প্রকাশ্যে এসেছে আরও করুণ দৃশ্য। বিবস্ত্র করার পাশাপাশি কোমরে দড়ি পড়িয়ে খালি গায়ে জুতোর মালা ঝুলিয়ে তাদের এলাকায় ঘোরানো (প্যারেড) হয়।
আরও পড়ুন:
এমনকী ওই অবস্থায় প্রত্যেককে পুরো বাজার চত্বর ঘোরানো হয়। এমনই নির্মম ঘটনা ঘটেছে নীতিশ রাজ্যের সীতামারহির মাল্লাহী গ্রামে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীতামারহির মাল্লাহী এলাকার একটি দোকানে না বলে চকলেট নেয় পাঁচ বালক।
আরও পড়ুন:
ঘটনার সময় পাঁচ জনকেই ধরে ফেলে দোকান মালিক।
তারপরই ওই বালকদের অমানবিক ভাবে হেনস্থা করেন দোকান মালিক। তারা ভুল স্বীকার করলেও তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।আরও পড়ুন:
তাতে দেখা গিয়েছে, পাঁচ বালককে 'চোর’ অপবাদ দিয়ে মুখে চকের দাগ লেপে দেওয়া হয়।
হাতে লাঠি নিয়ে ওই পাঁচ বালককে ক্যামেরার সামনে তাদের নিজের ও বাবার নাম বলতে বাধ্য করা হয়। তারপর জুতোর মালা পড়িয়ে গোটা বাজার ঘোরানো হয় তাদের।আরও পড়ুন:
দোকান মালিকের অমানবিক আচরণে এক বালক বলে, “একটা মাত্র চকলেট নিয়েছিলাম। আমরা চুরি করিনি।” এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অমানবিক আচরণে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও চাপের মুখে দোকান মালিক সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।