পুবের কলম প্রতিবেদকঃ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় বিল এনে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কেই এবার তুলে দিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের পর প্রায় ৬০০০ গ্রপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মধ্যে সাড়ে পাঁচ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল সরকারের বিভিন্ন দপ্তরে। কিন্তু তারপর থেকেই দীর্ঘদিন নিয়োগ হয়নি। অথচ এই নিয়োগকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে জানা গিয়েছে এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের জন্য গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার উপরই আপাতত গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ভরসা রাখছে রাজ্য। এক্ষেত্রেও রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি বিল আনতে হবে সরকারপক্ষকে। যে রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে।