পুবের কলম ওয়েবডেস্ক: সামনের বছরেই লোকসভা নির্বাচন। তার আগে এ বছরে বেশকিছু রাজ্যে বিধানসভা ভোট (ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান প্রভৃতি)। তার আগে রবিবার ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে ৬টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে। ৭টিতে রদবদল করা হয়েছে। এতগুলো রাজ্যপালের নয়া নিয়োগের মধ্যে রাজনৈতিক ছক রয়েছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে কার্যত ‘অব্যাহতি’ দেওয়া হল।
তিনি কিছুদিন থেকেই পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। শিবাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অনেকের দাবি। বিজেপির একাংশের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দাবি মেনেই রাজ্যপালের পদ থেকে সরানো হয়েছে কোশিয়ারিকে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক। সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা। অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির। তিনি বাবরি মসজিদ মামলার রায়ের বেঞ্চে ছিলেন। তাকে বিজেপি ‘পুরস্কার’ দিয়েছে বলে কংগ্রেসের দাবি। বিহারের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সেখানে বেশ চাপে রয়েছে বিজেপি। নীতীশ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকেই এমন পরিস্থিতি। নয়া রাজ্যপাল কিছু করতে পারেন কি না, সেটাই দেখার। অন্যদিকে, ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ। মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি এর আগে বাংলার রাজ্যপাল ছিলেন মাসখানেক। মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান। লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৪
আরও খবর
৩ বছর ধরে মুলতুবি নির্বাচন, অবশেষে ১৫ জানুয়ারী মহারাষ্ট্রে ফের পুর নির্বাচন
ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম
বুথ দখল থেকে ছাপ্পা হাওড়ায়! 'শান্তিপূর্ণ ভোট হচ্ছে', দাবি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের
ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি
ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের
ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে মামলার মুখে ‘বায়োএনটেক’
পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে মামলার মুখে ‘বায়োএনটেক’
তৃণমূল ভবনে নেতা-মন্ত্রীদের বসার সময়ের পরিবর্তন, নতুন সময়সূচী প্রকাশ
তৃণমূল ভবনে নেতা-মন্ত্রীদের বসার সময়ের পরিবর্তন, নতুন সময়সূচী প্রকাশ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর