পুবের কলম, ওয়েব ডেস্ক : রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন রাষ্ট্রপতি ট্যুইটারে লেখেন, “ভগবান জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে সমস্ত দেশবাসীকে বিশেষ করে ওড়িশার সমস্ত ভক্তদের অনেক অনেক শুভেচ্ছা। প্রভু জগন্নাথের আশীর্বাদে সমস্ত ভারতবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি বজায় থাকুক।
সবার স্বাস্থ্য যেন ভাল থাকে, এই কামনাই করছি।” প্রধানমন্ত্রী মোদি লেখেন, “রথযাত্রার পবিত্র মুহূর্তে প্রত্যেককে অনেক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে সবার সুসাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”আরও পড়ুন:

এছাড়াও ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “রথযাত্রার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা। আমার সমস্ত ভাই-বোনদের সুস্বাস্থ্য এবং মঙ্গলের জন্য ভগবান জগন্নাথদেবের কাছে প্রার্থনা করছি।”