পুবের কলম প্রতিবেদক : গত অর্থবর্ষের জুলাই মাসের তুলনায় বর্তমান অর্থবর্ষে জিএসটি বাবদ আদায়ের পরিমাণ বেড়েছে। একস হ্যান্ডেলে পরিসংখ্যান তুলে একথা পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মমতা লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে ২০২৫ সালের জুলাই মাসের তুলনায় এবছর জিএসটি আদায় বার্ষিক ১২ শতাংশ বৃদ্ধি পেযেছে।

গত বছর জিএসটি আদায় ছিল ৫২৫৭ কোটি টাকা, এ বছর তা দাঁড়িয়েছে ৫৮৯৫ কোটি টাকা। এই অর্থবর্ষে জুলাই মাস পর্যন্ত রাজ্য জিএসটি আদায় সামগ্রিক হার ৭.৭১ শতাংশ।