পুবের কলম, ওয়েবডেস্ক: মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতির কারণেই সেতু দুর্ঘটনা বলে জানিয়ে দিল গুজরাত হাই কোর্ট।
আদালতের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার বৃহস্পতিবার গত ৩০ অক্টোবর সেতু দুর্ঘটনায় ১৩৫ জনের প্রাণহানির ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিক এস ভি জালাকে দায়ী করেছেন।
আরও পড়ুন:

এদিন প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এ জে শাস্ত্রীর ডিভিশন বেঞ্চ বলেন, মোরাবি নগর পালিকা প্রধান আধিকারিক এসভি জালা প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার জন্য দায়ী। এই ঘটনায় নগর পালিকা যে হলফনামা দাখিল করেছে তাতে বিশদ বিবরণ নেই।
আদালত নির্দেশ দিয়েছে আগামী ১০ দিনের মধ্যে এই ধরনের ব্রিজগুলির অবস্থা কেমন আছে তার রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে সেতু দুর্ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
আদালত আরও নির্দেশ দিয়ে বলে, এটি উপযুক্ত সময় যে সমস্ত আধিকারিক যারা রাজ্য জুড়ে এই জাতীয় সেতুগুলি পর্যবেক্ষণের দায়িত্বে আছেন, তাদের নিশ্চিত করতে হবে এই ব্রিজগুলির অবস্থা সম্পর্কে। আর সেটি যদি না থাকে তবে তার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:
আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, মৃতদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কোর্ট তাতে খুশি নয়। একটি পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিৎ। সেই সঙ্গে মৃতদের নামের পাশে বর্ণের উল্লেখ দেখে আদালত অসন্তুষ্ট বলে জানিয়ে দিয়েছে। শুনানির চলার সময় প্রধান সরকারি আইনজীবী বলেন, যদি আদালতের কাছে ওই পরিবারগুলিকে সাহায্য করার জন্য কোনও স্কিম বা প্রকল্প থাকে তাহলে কোর্ট সেটা জানাতে পারে।
আরও পড়ুন:
আদালতের প্রধান বিচারপতি সেতু দুর্ঘটনায় নিম্ন আদালতে কখন সিট রিপোর্ট জমা দিয়েছিল তার বিশদ বিবরণ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে। মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।