পুবের কলম ওয়েব ডেস্ক: এশিয়া কাপে বিরাট কোহলি রোহিত শর্মারা যেটা পারেননি সেটাই করে দেখিয়েছেন হরমনপ্রীত কৌর, স্নেহ রানা, রাজেশ্বরী গায়কোয়াডরা।
আরও পড়ুন:
থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে।
আরও পড়ুন:
শেফালি বর্মা ২৮ বলে ৪২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। জেমাইমা রডরিগেজ ২৬ বলে ২৭ রান করেন।
ক্যাপ্টেন হরমনপ্রীত ৩০ বলে ৩৬ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন।আরও পড়ুন:
জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড শুরু থেকেই নিয়মিত ভিত্তিতে উইকেট হারাতে থাকে। ভারতীয় বোলারদের দাপটে খুব বেশি এগোতে পারেনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
২০ ওভারে তাদের সবক’টি উইকেট না পড়লেও ৯ উইকেটে মাত্র ৭৪ রান করতে সমর্থ হয় থাইল্যান্ড। রাজেশ্বরী গায়কোয়াড দু’টি উইকেট নেন। রেণুকা সিং, স্নেহ রানা, শেফালি বর্মারাও দুর্দান্ত বোলিং করলেন।