পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পিছিয়ে গেল সংশোধিত ওয়াকফ আইনের শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি জর্জ মাসিহের বেঞ্চে সংশোধিত ওয়াকফ আইনের শুনানি ছিল। ২০ মে পরবর্তী শুনানি। আইনের একটি সমন্বিত নোট আগে থেকে জমা দিতে বলেছে আদালত যাতে মামলাটি ফের স্থগিত না হয়।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন “আমরা মঙ্গলবার অর্থাৎ ২০ মে অন্য কোনও মামলার শুনানি নেব না”।
সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উভয়ই শুনানির শুরুতে পরবর্তী সপ্তাহের জন্য শুনানির সময় চান। মামলার কাগজপত্র অধ্যয়নের জন্য যাতে পর্যাপ্ত সময় দেওয়া হয় সেই কারণে।আরও পড়ুন:
মামলাটি এর আগে ৫ মে প্রধান বিচারপতি গাভাইয়ের পূর্বসূরী বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে ওঠে। ১৩ মে অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এরপর আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে মামলাটি ওঠে।
আরও পড়ুন: