পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। বৃহস্পতিবার মধ্যরাতে (স্থানীয় সময়) ম্যানহাটেনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন সঙ্গে রেখে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পর প্রথম প্রতিক্রিয়ায় মামদানি বলেন, “এই সম্মান ও সুযোগ আমার কাছে গর্বের। জীবনের শেষ দিন পর্যন্ত এই মুহূর্ত মনে থাকবে।” ৩৪ বছর বয়সি মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং গত একশো বছরে কনিষ্ঠতম মেয়র।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। কোরান হাতে পাশে ছিলেন তাঁর স্ত্রী রমা দুয়াজি। পরে আরও এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্সের উপস্থিতিতে শপথের আয়োজন করা হয়। পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশন বেছে নেওয়ার মাধ্যমে শহরের ঐতিহ্য, শ্রমজীবী মানুষ ও ইতিহাসের প্রতি সম্মান জানানোর বার্তা দিয়েছেন মামদানি—এমনটাই মত রাজনৈতিক মহলের। নির্বাচনী প্রচারে সস্তা খাদ্য, বাসস্থান ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বহুসংস্কৃতির নিউ ইয়র্কে ঐক্য ও অন্তর্ভুক্তির প্রতীক হিসেবেই মামদানির এই শপথকে দেখা হচ্ছে।পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ০৮:০২
আরও খবর
‘বাংলাদেশের নির্বাচন হবে মুক্ত, স্বচ্ছ ও শান্তিপূর্ণ’: নিউইয়র্কে বার্তা ইউনূসের
ইরানে পাল্টা হামলার ভয়ে নিউইয়র্ক ও ওয়াশিংটনে হাই এলার্ট
সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা
২০২২ সালে মঞ্চে ছুরিকাঘাত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন রুশদি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর