আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দার্জিলিং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন নদীয়ার দুই পর্যটক। আহত পাঁচ জন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৫টা নাগাদ।
শিলিগুড়ি মহকুমার বিধাননগরের সহিদাবাদ চা বাগানের কাছে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। চালক সহ ৭ জন ছিলেন গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারান গণেশ সরকার (৪৪) এবং রানা চক্রবর্তী (৩২) নামের দুই পর্যটক।আরও পড়ুন:
দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন ঘটনাটি ভোর তিনটে থেকে চারটের মধ্যে ঘটে।
ট্রাকটির ব্ল্যাক লাইট জ্বলছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য খুব সম্ভবত বোঝা যায়নি। উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করা হয় অতনু ঘোষ, নীরঞ্জন সরকার, সুধীর সরকার, তমাল সরকার এবং অক্ষয় দাস।আরও পড়ুন:
নিহতদের আত্মীয়রা জানিয়েছেন ওই সাতজন বাদকুল্লা থেকে দার্জিলিং ঘুরতে যাচ্ছিলেন। প্রচন্ড ঘনকুয়াশার জেরে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে তার পিছনে ধাক্কা মারে গাড়িটি। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।