বিশেষ প্রতিবেদনঃ চিন সরকারের কম্পিউটার হ্যাক করে সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্য হাতে পেয়েছে বিবিসি। তাতে চিনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেওয়ার গোপন প্রক্রিয়া সম্পর্কে নজিরবিহীন তথ্য সামনে এসেছে। উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যার মতো বিষয়গুলিও ফের একবার উঠে এসেছে। নিরপেক্ষভাবে যাচাই করা এ ধরনের অনেকগুলো নথি থেকে দেখা গেছে, দেশটির সংখ্যালঘু উইঘুর এবং টার্কিশ সম্প্রদায়ের মানুষদের মধ্যে ইসলামি ধর্মবিশ্বাসের কোনও রকম চিহ্ন দেখা গেলে তাদের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই এলাকার পুলিশ বিভাগের কম্পিউটার সার্ভার হ্যাক করে পাওয়া বিশাল এই তথ্যভাণ্ডারে রয়েছে, শিনজিয়াংয়ের চূড়ান্ত গোপনীয়তায় ঢাকা পদ্ধতির একেবারে কেন্দ্রে থাকা হাজার হাজার ফোটোগ্রাফ এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলেই গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্যপ্রমাণ।
ফাঁস হওয়া কিছু কিছু ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে, বন্দিদের মাথায় কালো হুড এবং শরীরে শিকল বেঁধে নতি স্বীকারে বাধ্য করার কৌশল প্রয়োগ করতে। ‘শিনজিয়াং পুলিশ ফাইল’ নামে পরিচিত এইসব নথি বিবিসির হাতে তুলে দেওয়া হয়েছে চলতি বছরের গোড়ার দিকে। গত কয়েক মাস ধরে এসব নথির সত্যতা যাচাই ও অনুসন্ধান চলেছে। দেখা গেছে, ওই এলাকায় উইঘুর এবং তুর্কি সম্প্রদায়ের মানুষদের ধর্ম ও সংস্কৃতির যে কোনওরকম চিহ্ন দেখলেই তাদের বন্দি করা হয়েছে। উইঘুরদের বন্দি বানানোর নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং। উল্লেখ্য, এমন এক সময়ে এই গোপন তথ্য প্রকাশ পেল যখন রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট চিনের শিনজিয়াং সফরে গিয়ে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। এই বৈঠকটি রাষ্ট্রসংঘ ও উইঘুরদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলে মনে করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাচেলেটকে বলেছেন, উইঘুর ইস্যুতে যেন চিনকে কোনও ভাষণ ও জ্ঞান না দেওয়া হয়। জিনপিং বলেন, উইঘুর ইস্যু চিনের অভ্যন্তরীণ ব্যাপার। নতুন করে শিনজিয়াংয়ে চিনের কার্যকলাপ ফাঁস হওয়ার পর বিবিসিকে বেজিং জানায়, চিন সরকার সন্ত্রাস দমনের পদক্ষেপ নিয়েছে। উইঘুরদের প্রশিক্ষণ শিবির বা সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে, কোনও জেলে নয়। কিন্তু চিনের এমন দাবি বিশ্বাস করেনি বিবিসি।চিনে ইসলামে বিশ্বাসী হলেই অমানবিক নির্যাতন, কারাদণ্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ মে ২০২২, ১৬:০৩
আরও খবর
যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ
'বাঙালি’ নির্যাতনের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ: দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ইসলামপুর আদালত
ব্রিটেন নব্য নাৎসি যুবকের কারাদণ্ড
ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা: বলছে রিপোর্ট
ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা: বলছে রিপোর্ট
ইরান যুদ্ধে আমাদের জড়াতে কে অনুমতি দিল? ট্রাম্পকে প্রশ্ন আমিরাতের ধনকুবেরের
ইরান যুদ্ধে আমাদের জড়াতে কে অনুমতি দিল? ট্রাম্পকে প্রশ্ন আমিরাতের ধনকুবেরের
‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে চরম ধন্দ
‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে চরম ধন্দ
বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা কি সোমবার? ট্রাইব্যুনাল গঠনে তৎপর উচ্চ আদালত
বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা কি সোমবার? ট্রাইব্যুনাল গঠনে তৎপর উচ্চ আদালত
আফগানিস্তানের তিন শহরে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ৬
আফগানিস্তানের তিন শহরে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ৬
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর