পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে বইতে শুরু করেছে উষ্ণতার হাওয়া। আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠক দুই দেশের মধ্যে একটি 'ভবিষ্যমুখী অংশীদারিত্ব' গড়ে তোলার পথে এক বড় পদক্ষেপ হতে চলেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সফরের শুরুতে কার্নি পৌঁছাবেন বাণিজ্য নগরী মুম্বাইয়ে। সেখানে তিনি শীর্ষস্থানীয় ভারতীয় ও কানাডীয় কর্পোরেট নেতা, আর্থিক বিশেষজ্ঞ এবং উদ্ভাবকদের সঙ্গে একাধিক বাণিজ্যিক বৈঠকে অংশ নেবেন।
রবিবার তিনি রাজধানী দিল্লিতে পৌঁছাবেন। সোমবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দীর্ঘ আলোচনা হওয়ার কথা রয়েছে।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই সফর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।" দুই রাষ্ট্রপ্রধান এর আগে গত বছরের জুনে কানানাস্কিস এবং নভেম্বরে জোহানেসবার্গে দেখা করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই দিল্লির এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।