পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia earthquake)। রবিবার সকালের এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিন ভূমিকম্পের পর অন্তত ১৫টি আফটারশক অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। তবে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭। সুলাওয়েসি প্রদেশের পোসো জেলার উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলেই খবর।
আরও পড়ুন:
এদিনের কম্পনের জেরে সেখানকার একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এই ভূমিকম্পের জেরে আর কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সেখানকার আধিকারিকরা।
আরও খবর
সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
Afghanistan Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৮০০
Afghanistan Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৮০০
ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা, নিহত ৩
ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা, নিহত ৩
ইন্দোনেশিয়ায় লাউডস্পিকারের তাণ্ডব থামাতে ফতোয়া জারি
ইন্দোনেশিয়ায় লাউডস্পিকারের তাণ্ডব থামাতে ফতোয়া জারি
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প