পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পরপরই দেশে ঘটে যাওয়া ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আহতদের দ্রুত চিকিৎসার আহ্বান জানান। বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, “চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ অব্যবস্থা চলছে।
আমি ক্ষমতায় থাকলে সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু হতো। এখন তারা সব দিকেই ব্যর্থ।”আরও পড়ুন:
উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।