পুবের কলম,ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan Earthquake) লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মৃতের সংখ্যা নিশ্চিত করে। আহত হয়েছে আরও ২,৫০০ জন।আরও পড়ুন:
বলা বাহুল্য, রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আঘাত হানে।এই প্রেক্ষিতে কাবুলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
আরও পড়ুন:
Afghanistan earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনা সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একসাথে আহতদের অ্যাম্বুল্যান্সে তুলে নিচ্ছেন, কেউ কেউ নিজ হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচার আশায় নিখোঁজদের খুঁজে চলেছেন। এই ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।
আরও খবর
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল
Afghanistan earthquake: আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮১২, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির
Afghanistan earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২
Afghanistan earthquake: মৃত বেড়ে ৬০০, আহত গণনাতীত
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি
রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১