পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির হাজার হাজার বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে সরকার-বিরোধী বিক্ষোভে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া অনেক ব্যক্তিও ক্ষমা পেয়েছেন। ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে এই বিপুল সংখ্যক বন্দিকে ক্ষমা করা হয়। প্রতি বছরই এমন ক্ষমা ঘোষণা করে থাকেন ইরানের সর্বোচ্চ নেতা।
তবে এবছর তুলনামূলকভাবে বেশি সংখ্যক বন্দিকে ক্ষমার আওতায় আনা হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন বন্দিদের একটি তালিকা পাঠিয়ে তাদের ক্ষমা করতে সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। রবিবার সর্বোচ্চ নেতা তিনি ঐ প্রস্তাব অনুমোদন করেন। তবে গুপ্তচরবৃত্তি, গুপ্তচরদের সহযোগিতা, ইচ্ছাকৃত হত্যা, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগে অভিযুক্ত কোনও ব্যক্তিকে ক্ষমা বা সাজা মওকুফের তালিকায় স্থান দেওয়া হয়নি। ক্ষমা পাবেন না ইরানে বসবাসকারী দ্বৈত নাগরিকরাও। ইরানের সংবিধানের ১১০ নম্বর ধারায় সর্বোচ্চ নেতাকে ক্ষমা ঘোষণার এই ক্ষমতা দেওয়া আছে। তবে শর্ত হল, যাদের ক্ষমা ঘোষণা করা হচ্ছে বা হবে তাদের একটি চিঠি লিখে সরকারকে জমা দিতে হবে। সেই চিঠিতে বন্দিকে তার নিজের কৃতকর্মের জন্য দু:খ প্রকাশ করতে হবে। এমনটা না হলে সেই বন্দি ক্ষমার অযোগ্য হয়ে যাবেন। ইরানের বিচার বিভাগীয় উপপ্রধান সাদেক রাহিমি জানান, প্রথমবারের মতো যাদের বিরুদ্ধে আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেনি তারাও ক্ষমার আওতায় আসবেন।ইসলামি বিপ্লবের বার্ষিকী ইরানে হাজার হাজার বন্দিকে ক্ষমা ঘোষণা
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৮
আরও খবর
আত্মসমর্পণ নয়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে
ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে
হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান
হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর