পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ- কে আর সহযোগিতা করবে না ইরান। শুধু তাই নয়, আইএইএ-র প্রতিনিধিরা জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া ইরানে প্রবেশ করতেও পারবেন না। বিল পাশ করল ইরানের পার্লামেন্টে।
বিল অনুযায়ী, এখন থেকে আইএইএ-এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ইরানের পারমাণবিক কার্যক্রম ও কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা দিতে হবে বলে খবর।আরও পড়ুন:
মাত্র ক’দিন আগেই ইরানের সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কালিবাফ সংসদে বলেন, “আইএইএ পেশাদার আচরণের নির্ভরযোগ্য নিশ্চয়তা না দিলে তাদের সঙ্গে সব ধরনের সহযোগিতা বিষয় বিচারাধীন রাখা হবে।”
আরও পড়ুন:
এদিকে, আইএইএ- এর প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইসরাইল-আমেরিকার আগ্রাসনে সহায়তা করার অভিযোগ তুলেছে ইরান।
এমনকী তাঁকে ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কথাও বলছেন ইরানের শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতারা।আরও পড়ুন:
ইরান অভিযোগ করছে, নাতনজ, ফোরদো এবং ইসফাহান-এ মার্কিন ও ইসরাইলি হামলার সময়ে গ্রোসি তীব্র নিন্দা না জানিয়ে “নীরব সমর্থনের ভূমিকা” পালন করেছেন।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “গ্রোসি পরমাণু অস্ত্র সম্প্রসারণ রোধ চুক্তির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। আইএইএ-কে অন্যায় যুদ্ধে সামিল করেছেন।”