পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা এবং উত্তেজনা বিরাজ করছে তার প্রধান উৎস হল জায়নবাদী ইসরাইল। ইসরাইলের সমালোচনায় এই মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরাইল সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা বিরাজ করবে।
আরও পড়ুন:
সউদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত আমেরিকা-আরব শীর্ষ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে ইসরাইলি দখলদারি নীতির নিন্দা জানান কাতারের আমির।
ওই সম্মেলনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে কথা হয়।আরও পড়ুন:
শেখ তামিম বলেন, ইসরাইলি অবৈধ বসতি নির্মাণ, পবিত্র জেরুসালেম শহরের জনসংখ্যায় পরিবর্তন আনার প্রচেষ্টা এবং গাজা উপত্যকার ওপর অবরোধ জারি রাখা এই অঞ্চলের উত্তেজনার মূল কারণ। কাতারের আমির ফিলিস্তিনি জনগণের জন্য একটি সঠিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি ইস্যুটি আরব এবং মুসলমানদের কাছে মৌলিক বিষয়।
আরও পড়ুন:
এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির নেতারা। যোগ দিয়েছিলেন, মিশর, ইরাক এবং জর্ডানের রাষ্ট্রপ্রধানরা।