পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করল ইসরাইল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর উপত্যকাটিতে মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর সরকার।
আরও পড়ুন:
এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ একটি প্রস্তাব দিয়েছেন। ইসরাইল ওই প্রস্তাবে সম্মত হয়েছে।
তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, এই অবস্থায় রবিবার সকাল থেকে গাজা উপত্যকায় সব ধরনের মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ হয়ে যাবে। জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইল যুদ্ধবিরতি অনুমোদন করবে না। হামাস যদি তাদের সিদ্ধান্ত অটল থাকে পরিণতি আরও ভয়াবহ হবে।