তেল আবিব: হামাস ও ইসলামিক জিহাদ অস্ত্র সমর্পণ করলে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরাইল। মঙ্গলবার এ কথা বলেন দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুসালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে গিডিয়ন সা’র জানান, ‘যুদ্ধবিরতির পূর্ব শর্ত হল হামাসকে আমাদের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে।’ স্বাভাবিকভাবেই ইসরাইলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
দলের নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ‘রেড লাইন’। এবং তারা এতে কখনও রাজি হবেন না। তিনি বলেন, ‘প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনও ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র সমর্পণের শর্ত হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেডলাইন।’ ২০০৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর ওই অঞ্চলটি তারাই শাসন করে আসছে। সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থ হয় তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ। ওই সময় ইসরাইল থেকে ২৫০ জিম্মিকে ধরে নিয়ে আসে তারা। এরপর ওইদিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। টানা ১৫ মাস চলা হামলায় গাজায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।অস্ত্র সমর্পণের শর্ত ইসরাইলের, প্রত্যাখ্যান হামাসের
সুস্মিতা
প্রকাশিত:
৪ মার্চ ২০২৫, ১৪:৩৯
আরও খবর
দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা
হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নাগরিকদের নিরাপত্তা দিয়ে গাজায় সক্রিয় হামাস
গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সংশোধনের দাবি হামাসের
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
অস্ত্র হাতে ট্রাম্পের গাজা প্ল্যানের বিরুদ্ধে দাঁড়াও : Hamas
অস্ত্র হাতে ট্রাম্পের গাজা প্ল্যানের বিরুদ্ধে দাঁড়াও : Hamas
Gaza-র হাসপাতালে ফের বিমান হামলা, হামাস কমান্ডার-সহ মৃত ৫১
Gaza-র হাসপাতালে ফের বিমান হামলা, হামাস কমান্ডার-সহ মৃত ৫১
গাজা দখলের মার্কিন পরিকল্পনা ঠেকাতে একাট্টা ৫৭ মুসলিম দেশ
গাজা দখলের মার্কিন পরিকল্পনা ঠেকাতে একাট্টা ৫৭ মুসলিম দেশ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর