পারিজাত মোল্লা: চলতি পঞ্চায়েত নির্বাচন ঘিরে একের পর এক মামলা দাখিল হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন তথা রাজ্য সরকার বেকায়দায় পড়ছে। ঠিক এইরকম পরিস্থিতিতে বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এক নজিরবিহীন নির্দেশ জারি হল।
আরও পড়ুন:
মনোনয়নপত্রে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তভার তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের এক আধিকারিকের বিরুদ্ধে। এক বিডিওর বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলের দুই প্রার্থী। সেই মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।