পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শপথ নিলেন উদয় উমেশ ললিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান। দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান।
আরও পড়ুন:
শুক্রবার অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামানা৷ আজ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন সুপ্রিম কোর্টেরই প্রবীণ বিচারপতি উদয় উমেশ ললিত। যিনি ইউ ইউ ললিত নামেই অধিক জনপ্রিয়।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি পদে এন ভি রামানার মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে এন ভি রামানার কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। সেই চিঠির জবাবে বিচারপতি ইউ ইউ ললিতের নাম প্রস্তাব করেছিলেন এন ভি রামাণা।
আরও পড়ুন:
তারপর এন ভি রমণের প্রস্তাবেই সায় দিয়ে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি উদয় উমেশ ললিতের নাম ঘোষণা করা হয় আইন মন্ত্রকের তরফে। এবার আজ সেই পদে শপথ নিলেন বিচারপতি ইউ ইউ ললিত। এদিকে দেশের প্রধান বিচারপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকেই দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়।
এন ভি রামাণার পর বিচারপতি ইউ ইউ ললিতই ছিলেন সবচেয়ে প্রবীণ বিচারপতি। তবে বিচারপতির পদে বেশিদিন থাকবেন না তিনি। আগামী নভেম্বরেই তাঁর অবসর নেওয়ার পালা। ৮ নভেম্বরই তাঁর অবসর নেওয়ার পালা। বিচারপতির পদে শপথ নিয়ে ইউ ইউ ললিত বলেন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমরা বলতে পারি সারা বছর ধরে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ কাজ করেছে।’আরও পড়ুন:
১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রের জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি বম্বে হাইকোর্টে। দেশের শীর্ষ আদালত সিনিয়র আইনজীবী হিসেবে তাঁকে ২০০৪ সালে মনোনীত করে। তারপর বারের তরফে বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করা হয়। ২০১৪ সালের ১৩ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ইউ ইউ ললিত।
আরও পড়ুন: