নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: সিত্রাং ঘনঘটায় ইতিমধ্যেই ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে রাজ্যে। আর সেইসঙ্গে চলছে হালকা বৃষ্টি।
আরও পড়ুন:
দমকা হাওয়ার দাপটে সোমবার ভেঙে পড়ল কোচবিহারের কালীপুজোর একটি মণ্ডপ। এদিন কোচবিহারের দিনহাটায় আচমকা এই মণ্ডপ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে ক্ষয়-ক্ষতির খবর সেভাবে পাওয়া যায়নি। দিনহাটার সীমান্তগ্রাম মহাকালহাট এলাকায় বিগত কয়েকবছর ধরে কালীপুজো করে আসছে একটি ক্লাব। পুজো ২৫ বছরে পদাপর্ণ করল। এবার এই কালীপুজোর মণ্ডপ তৈরি করা হয়েছিল বুর্জ খলিফার আদলে।আরও পড়ুন:
সিত্রাং দাপটে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ও সেইসঙ্গে চলছে হালকা বৃষ্টি। দুপুরবেলা দমকা হাওয়ায় বুর্জ খলিফার আদলে গড়া ওই পুজো মণ্ডপটি আচমকাই ভেঙে পড়ে।
আরও পড়ুন:
ক্লাব সূত্রে খবর, সাত লক্ষ টাকা দিয়ে তৈরি করা হয়েছিল ওই পুজো মণ্ডপ।
ঘটনায় মন খারাপ ক্লাব সদস্যদের।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। এখানে তাদের কিছু করার নেই। তবে যাতে মণ্ডপটিকে আবার পুনরায় মেরামত করে আগের রূপ দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে।আরও পড়ুন:
অন্যদিকে এই দমকা হাওয়ার জেরে ব্যারাকপুরের সদরবাজার অঞ্চলেও পুজো কমিটির আলোর তোরণ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে যায় একটি অটো এবং একটি স্কুটিও। সদরবাজার আঞ্চলে বেশ কয়েকটি কালীপুজো হয়। সে জন্য রাস্তার উপরেই তৈরি করা হয় ওই আলোর তোরণ।