পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ধৃতের কাছ থেকে উদ্ধার আরও অস্ত্র সহ কুকরি। ধৃত নুর আমিনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি ১৫ ইঞ্চির কুকরি। দীর্ঘ ৬/৭ মাস সেই পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে ঘুরছিল। নুর আমিন ইন্টিরিয়রের ব্যবসা করে বলে তার স্ত্রী জানিয়েছে। এই কাণ্ডে একজন তরুণীর হদিশ পাওয়া গেছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।আরও পড়ুন:
গতকাল ছিল ২১ শে জুলাই। সেই সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী টালির চালের বাড়ি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষ। ঠিক তখনই ঘটে ছন্দপতন। একটি কালো গাড়িতে কলকাতা পুলিশে স্টিকার লাগানো দেখে পুলিশের সন্দেহ হয়।
তখনই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ফায়ার আর্মস, মাদক, ভোজালি উদ্ধার হয়েছে। কিভাবে নিরাপত্তা ডিঙিয়ে এই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এল সেই প্রশ্ন ফের উঠল। ধৃত নুর আমিন পুলিশকে জানিয়েছে, টোল প্লাজার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে পুলিশের নাম ভাড়িয়ে এই কাজ করত। তবে তার কথা কতটা বিশ্বাসযোগ্য তা খতিয়ে দেখছে পুলিশ।আরও পড়ুন: