পুবের কলম, ওয়েবডেস্ক : ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল বিহারের সিওয়ান। একটি মসজিদের সামনে 'জয় শ্রীরাম স্লোগান'কে ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দু-পক্ষের মধ্যে চলা এই সংঘর্ষে পাথর ছোড়াছুড়ি থেকে বাড়ি ঘরদোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে অস্ত্র নিয়ে মসজিদের সামনে ভিড় করে একদল মানুষ 'জয় শ্রীরাম স্লোগান' দিচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্লোগানকারীরা পুলিশের ওপরেই চড়াও হয়। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা পরিস্থিতি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় মহাবীরি আখাড়ার ধর্মীয় একটি শোভাযাত্রাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
শোভাযাত্রায় বিশৃঙ্খলা তৈরির কারণে দু'পক্ষের ২০ জনকে গ্রেফতার করেছে বাহারিয়া থানার পুলিশ। সংঘর্ষে পুলিশ সহ ১২ জন জখম হয়েছেন। স্থানীয় একটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।আরও পড়ুন:
পুলিশের উর্ধতন আধিকারিক প্রবীণ কুমার জানিয়েছেন, মহাবীরি আখাড়ার শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রা স্থানীয় একটি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় এই সংঘর্ষ হয়। হাতে অস্ত্র নিয়ে হঠাৎ করেই জয় শ্রীরাম স্লোগান বলে দাপাদাপি করতে দেখা যায় কয়েকজনকে। ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি।
আরও পড়ুন:
একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। দু'পক্ষের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন:
ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওগুলির একটিতে, সশস্ত্র অবস্থায় মসজিদের সামনে হট্টগোল করতে ও 'জয় শ্রী রাম' স্লোগান তুলতে দেখা যায়।
পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় তারা। আরেকটি ভিডিওতে দেখা গেছে সশস্ত্র জনতা গেরুয়া ওড়না গায়ে জড়িয়ে ওদিক ঘুরে বেড়াচ্ছে। একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়াছুড়ি থেকে বাড়ি ঘরদোরে ভাঙচুর চালানো হচ্ছে। ভিডিওতে একব্যক্তিকে বাড়ি ভাঙচুর করা নিয়ে গর্ব করে বলতে দেখা গেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব হয়েছে নেটাগরিকরা। বর্বরোচিত ঘটনায় কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা।আরও পড়ুন:
প্রিয়াঙ্কা চৌহান বলে এক নেটাগরিক লিখেছেন, তেজস্বী যাদব আপনার রাজত্বে এই সব কি হচ্ছে? গেরুয়াগুন্ডাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।