পুবের কলম প্রতিবেদক, মালদা: মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সময়েই মালদায় সামনে এল এক চরম অমানবিক বর্বরোচিত ঘটনা৷ চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে৷
আরও পড়ুন:
পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই রীতিমতো সোরগোল পড়ল রাজ্য জুড়ে।
আরও পড়ুন:
গত মঙ্গলবার মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব৷
আরও পড়ুন: