পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ জাভারেকর, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সকলেই টুইট করে শোকবার্তা জানিয়েছেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী মোদি তাঁর টুইট বার্তায় লেখেন, “মুলায়ম সিং যাদবজী উত্তর প্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।
”আরও পড়ুন:
রাজনীতির জগতে মুলায়ম সিং যাদব একজন দক্ষ রাজনীতিবিদ বলেই পরিচিত। মুলায়ম সিং যাদব রাজনীতির আঙিনায় 'নেতাজি' বলেই পরিচিত।
Mulayam Singh Yadav Ji distinguished himself in UP and national politics. He was a key soldier for democracy during the Emergency. As Defence Minister, he worked for a stronger India. His Parliamentary interventions were insightful and emphasised on furthering national interest. pic.twitter.com/QKGfFfimr8
— Narendra Modi (@narendramodi) October 10, 2022
আরও পড়ুন:
১৯৭৬ সালে প্রথমবার উত্তরপ্রদেশের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭- ৩ বারের মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 'নেতাজি'।
আরও পড়ুন:
১৯৯৬, ১৯৯৮, ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন 'নেতাজি'। ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৫০-এর দশকে তাঁর রাজনীতির জগতে প্রবেশ।
আরও পড়ুন:
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিংহ যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব প্রায় দু’বছর ধরেই অসুস্থ ছিলেন। ২ অক্টোবর, তাঁর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। এর পর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও গতকাল আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর।
আরও পড়ুন:
হাসপাতালের তরফে জানানো হয়, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন:
সোমবার সকালে মুলায়ম সিং যাদবের পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যু সংবাদ সংবাদ মাধ্যমকে জানান।
আরও পড়ুন: