পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রথামতো স্বাধীনতা দিবসে রেড রোডে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সকলের উদ্দেশেই হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। আজ একটি ট্যুইটের মাধ্যমে দেশবাসী স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটে লেখেন, ' ৭৫ বছর। আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যাঁরা দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে। আমরা ভারতীয়রা,  তাঁদের সেই ঐতিহ্যকে ধরে রাখব এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারকে সংরক্ষণ করব।’।

মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ভারতের জন্য আমার স্বপ্ন আছে! জনগণের জন্য, আমি এমন একটি জাতি গড়তে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোনও মহিলা অনিরাপদ বোধ করবে না, যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলো দেখবে, যেখানে সবার সাথে সমান আচরণ করা হবে, যেখানে কোনও নিপীড়ক শক্তি জনগণকে বিভক্ত করবে না এবং সম্প্রীতি বিরাজমান হবে।

মুখ্যমন্ত্রী অপর একটি ট্যুইটে লেখেন, এই মহান জাতির জনগণের কাছে আমার প্রতিশ্রুতি যে আমি আমাদের স্বপ্নের ভারতের জন্য প্রতিদিন চেষ্টা করব।আমার ভারতবাসী, ভারতের জন্য আপনার স্বপ্ন কী?