পুবের কলম প্রতিবেদক: ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছে রাজ্যস্তরে মেগা বৈঠক। তার আগে রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলোচনায় বসলেন তৃণমূল সুপ্রিমো। আজ সোমবার তৃণমূল ভবনেও ডাকা হয়েছে বৈঠক। বেশ কিছুদিন ধরেই দলের রাজ্যস্তরের কাজকর্মের থেকে কিছুটা দূরেই ছিলেন অভিষেক ব¨্যােপাধ্যায়। যদিও সংসদে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন।
তাছাড়া রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচি দেখে অনেকেই তাঁর সঙ্গে তৃণমূল নেত্রীর দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু গুঞ্জনে জল ঢেলে রবিবার বৈঠকে বসলেন মমতা-অভিষেক। আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যস্তরে সাংগঠনিক বৈঠক রয়েছে। সূত্রের খবর, সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা হয়, তা নিয়েই একপ্রস্থ আলোচনা সেরে নিলেন দু’জনে। উল্লেখ্য, বিধানসভা ভোটের জন্যই দলের মধ্যে রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই অধ্যাপক এবং শিক্ষক সংগঠনগুলিতে রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আরজিকর-কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে কোণঠাসা করেছিল বিরোধী দল। ছাব্বিশের নির্বাচনের আগেও এ ইস্যুকে সামনে আনতে পারে তারা। সেই কারণেই সংগঠনকে আরও শক্তিশালী করে রণকৌশল ঠিক করতে চায় তৃণমূল। উল্লেখ্য, দলের মধ্যে আদি এবং নব্য তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে মমতা এবং অভিষেকের মধ্যে একটা মতবিরোধ আছে বলে মনে করেন অনেকে। ওয়াকিবহাল মহলের মতে, সেই সংক্রান্ত মতদ্বৈততা মুছে দিয়ে একজোট হয়ে দলের মেগা বৈঠকে উপস্থিত থাকবেন মমতা ও অভিষেক।আরও খবর
সম্প্রীতির রঙে রঙিন হোক রাজ্যবাসী: দোলে ঐক্যের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
‘মহারাষ্ট্র পুলিশ যদি না পারে, তবে কেস ট্রান্সফার করে দিক’: অভিষেক বন্দ্যোপাধ্যায়
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন, সাংসদদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন, সাংসদদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জন্মদিনে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জন্মদিনে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর