পুবের কলম, ওয়েবডেস্ক: দলীয় শৃঙ্খলা মানা সকলের জন্য বাধ্যতামূলক, এই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় দলের দলনেতা অভিষেক ব্যানার্জি। বুধবার সংসদে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি জানান, দলীয় নিয়মনীতি অমান্য করার কোনও অবকাশ নেই এবং সংসদীয় কাজকর্মে নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই চলতে হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দলীয় সূত্রে জানা গিয়েছে, এখন থেকে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বা সংসদের কোনও বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে চাইলে লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের সাংসদদেরই আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি সংসদের ভেতরে বা বাইরে কোনও কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে দলের চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:
প্রায় ৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ-সহ দিল্লিতে উপস্থিত তৃণমূলের সমস্ত সাংসদ।