পুবের কলম ওয়েব ডেস্কঃ কয়েকদিন আগেই বেআইনি নির্মাণের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। এবার এই বিতর্কের মাঝেই তাঁর আজ সোমবার অভিষেকের ১৮৮ এ হরিশ মুখারজি রোডের বাড়িতে পৌঁছল কলকাতা পুলিশ। তা ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
পুরসভার তরফে অভিষেককে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে উল্লিখিত সময়সীমা আজ সোমবারই শেষ হয়েছে। জানা গিয়েছে, আর সময় চেয়েছেন অভিষেক।
সেই আর্জির ভিত্তিতে পুরসভার তরফে আরও ১০ দিন সময় বাড়ানো হয়েছে। এই আবহেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে প্রবেশ করে কয়েক জন পুলিশ। যদিও তাঁরা সাধারণ পোশাকে ছিলেন। কয়েকজন সাদা উর্দিও পরে ছিলেন। দেখা যায়, পুলিশ কর্মী অভিষেকের বাড়ি থেকে মনিটর নিয়ে বাইরে বেড়িয়ে আসেন। শুধু তাই অভিষেকের বাড়ি থেকে পুলিশ বেড়িয়ে যাওয়ার পর একটি গাড়ি গ্যারেজ থেকে বেড়িয়ে যায়। জানা যাচ্ছে, ওই গাড়িটি অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত রয়েছে। অভিষেকের শান্তিনিকেতন বাড়ি ওই সংস্থার নামে নথিভুক্ত আর সংস্থাকেই নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। আর তারইমধ্যে এবার অভিষেকের বাড়িতে পুলিশ যাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। যদিও এবিষয়ে পুলিশ কিছুই জানাতে চায়নি।