পুবের কলম প্রতিবেদকঃ আগামী মাসের ১০ তারিখেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামতো বাজেট অধিবেশন শুরুর দিনে ভাষণ দেওয়ার জন্য রাজ্যপাল সি ভি আন¨ বোসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবারের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তার আগে বাজেট অধিবেশনের সূচনা দিনেই নৌশাদ আলি কক্ষে বেলা একটা নাগা ™রিষদীয় দলের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের ভূমিকা কী হবে? অধিবেশনে কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে? পরিষদীয় বৈঠকে সেইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। গত লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই দলীয় নেতৃত্বকে কড়া শাসনের শৃঙ্খলায় বাঁধতে চেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে দলের মধ্যে তৈরি করা হয়েছে দলীয়, পরিষদীয় এবং সংসদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যে দলীয় বিধয়কদের শৃঙ্খলার সম্পর্কিত পাঠদানের জন্য বিধানসভা অধিবেশনের সময়টিকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে দলকে। গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে পরিষদীয় দলকে নিয়ে বিধানসভায় বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারের পরিষদীয় বৈঠক দলের শৃঙ্খলারক্ষার বিষয়ে কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। বিধানসভার অধিবেশনে হাজিরা দেওয়ার জন্যও কড়াবার্তাও দিয়েছিলেন। এবার বিধানসভা অধিবেশনের শুরুর দিনেই তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হাজির থাকার জন্য সব তৃণমূল বিধায়কদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এবারের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ দলের কাছে। এবারের বাজেটে যে সমস্ত প্রকল্প ঘোষণা করা হবে, সেইসব প্রকল্পগুলি শেষ করার বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিধায়কদের আচরণবিধি নিয়েও আলোচনা হবে পরিষদীয় বৈঠকে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় দল। গত পরিষদীয় বৈঠকেও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করা হয়েছিল। বাজেট অধিবেশনের শুরুতেই দলীয় বিধায়কদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য দলনেত্রী ফের পাঠ দেবেন বলে মনে করা হচ্ছে। পরিষদীয় দলের বৈঠকের পরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে সেই সভায় দলের নেতা-মন্ত্রী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৫:১৪
আরও খবর
‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
তৃণমূলে মোহভঙ্গ, ফের কংগ্রেসে যোগ দিলেন মৌসম নূর
মোদির সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল
মোদির সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল
'তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী', হুমায়ুনকে সাসপেন্ড করে সাফ জানালেন ফিরহাদ
'তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী', হুমায়ুনকে সাসপেন্ড করে সাফ জানালেন ফিরহাদ
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
ডোমকলের তৃনমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলাম ইন্তেকাল করলেন
ডোমকলের তৃনমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলাম ইন্তেকাল করলেন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর