পুবের কলম ওয়েবডেস্ক : করম পুজোর দিন সকালে সোশাল মিডিয়ায় আদিবাসীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানান, “এর আগে পবিত্র এই দিনে আমাদের রাজ্যে সেকশনাল হলিডে ঘোষণা করা হয়েছিল। পরে আমরা স্টেট হলিডে হিসেবে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর, বিরসা মুন্ডার জন্মদিবস।
সেটিও আমরা শ্রদ্ধার সঙ্গেই পালন করে থাকি। এমনকি এই দিনটিকেও আমরা সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এছাড়া আরও কয়েকটি ছুটি ঘোষণা করেছি। যেমন-পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিন ও হুল দিবস। আদিবাসী ভাই-বোনদের প্রতি আমাদের শ্রদ্ধার এক অন্যতম নিদর্শন হল এই বিশেষ দিনগুলোতে ছুটি ঘোষণা।''আরও পড়ুন:
বরাবরই পাশের রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে ছুটি থাকে এই করমপুজোর জন্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কুরমিদের জন্য করমপুজোয় ছুটি ঘোষণার আবেদন জানিয়েছিলেন বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো। আর এই আবেদনকে সম্মান জানিয়ে এলাকা বিশেষে ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বদলে এই করম পুজোয় সম্পূর্ণ ছুটি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: