পুবের কলম, ওয়েবডেস্ক: কোনো শুনানি ছাড়াই একতরফাভাবে হাজার হাজার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, খোদ তাঁর নিজের কেন্দ্রেই প্রায় ৪০ হাজার ভোটারের নাম মুছে ফেলা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট-এ কোনো জায়গা না থাকলেও 'ব্যাকডোর' বা পিছনের দরজা দিয়ে বিজেপি ঘনিষ্ঠদের 'মাইক্রো-অবজারভার' হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "ভোটের ঠিক মুখেই কেন এই সংশোধনীর কাজ করা হচ্ছে? যদি করতেই হয়, তবে নির্বাচনের পরে কেন নয়?"