পুবের কলম প্রতিবেদক, কলকাতা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পথে থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 'এক্স' পোস্টে তিনি তারেক রহমানকে “ভাই” সম্বোধন করে এই অভিনন্দন বার্তা পাঠান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তারেক রহমানকে উদ্দেশ্য করে মমতা বলেন, “এই মহান বিজয়ের জন্য আমার তারেক-ভাই, তাঁর দল এবং সমস্ত দলকে অভিনন্দন জানাই। প্রার্থনা করি, আপনারা সবাই সুস্থ ও সুখী থাকুন।” এছাড়াও, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকার কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “কামনা করি, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যেন সর্বদা সুহৃদ থাকে।”বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
আরও পড়ুন:
আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
— Mamata Banerjee (@MamataOfficial) February 13, 2026আরও পড়ুন: