১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে দীর্ঘদিন সরব থাকা কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অবশেষে দলবদল করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে নাম লেখান তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই দলবদল পাহাড়ের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে দার্জিলিং পাহাড়ে সংগঠন শক্ত করতে চাইছে তৃণমূল। ছাব্বিশের ভোটে পাহাড় থেকে বাড়তি সমর্থন পাওয়ার আশাও রয়েছে ঘাসফুল শিবিরে। যদিও অন্য একটি মত বলছে, পাহাড়ের নির্বাচনী অঙ্ক আলাদা হওয়ায় তাঁর যোগদান সরাসরি বড় প্রভাব নাও ফেলতে পারে।

আরও পড়ুন: বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

২০২১ সালে কার্শিয়াং কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন বিষ্ণুপ্রসাদ। পরে ধীরে ধীরে বিজেপির প্রতি তাঁর মোহভঙ্গ ঘটে। বিশেষ করে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। বিধানসভা ও বাইরে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন, এমনকি প্রতিবাদে ধরনাতেও বসেছেন। এখন প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে কি তাঁকে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যাবে? পাহাড় রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ডিপফেক নিয়ে ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ তৈরির ডাক প্রধানমন্ত্রীর, ‘এআই ভবিষ্যৎ’ বিশ্বমঞ্চে বার্তা মোদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার