পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা সংক্রমণ সংখ্যা ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে। ফের শুরু হয়েছে সতর্কীকরণ। উদ্বেগ প্রকাশ করছে ওয়াকিফহাল মহল। এমন পরিস্থিতিতে ফের বাধ্যতামূলক হচ্ছে মাস্ক। মাস্ক না পরে বাইরে বের হলে দিতে হবে জরিমানা। তাও আবার ৫০০ টাকা। চলতি সপ্তাহে মঙ্গলবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে চেন্নাই কর্পোরেশন।
যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে চেন্নাই কর্পোরেশন।আরও পড়ুন:
উল্লেখ্য, করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এমনকি মাস্ক ব্যবহারে অনীহা কম বেশি সকলের মধ্যেই। আম জনতাকে সচেতন করতেই ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ জুলাই বুধবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
আরও পড়ুন:
এক সাংবাদিক সম্মেলনে চেন্নাই কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছে, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে মাস্ক ছাড়া উপায় নেই। তাই এই নির্দেশিকা।
আরও পড়ুন:
উল্লেখ্য, দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। করোনায় আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী। এমনকি ঘটছে মৃত্যুও। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে করোনার বিধিনিষেধ শিথিল করে দেওয়ার ফলেই এমনটি হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত মাসে চেন্নাইয়ে ১ হাজার ৭২টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। তারপর চেঙ্গালপেট ৩৭৩, কোয়েম্বাটোরে ১৪৫, তিরুভাল্লুর ১৩১ এবং তিরুচিরাপল্লী ১০৪ টি কেস নথিভুক্ত হয়। হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্যই চেন্নাই কর্পোরেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গত কয়েক দিনের মধ্যে তামিলনাডুতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত রবিবার ২,৬৭২ টি কেস নথিভুক্ত হয়, তাঁদের মধ্যে ২ হাজার জনেরও বেশি করোনা পজিটিভ রেজাল্ট আসে। তাঁদের মধ্যে দুই জন মালদ্বীপ থেকে ফিরেছেন। তবে গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে কোনও মৃত্যু হয়নি বলেই সূত্রের খবর।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কোভিডকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করার পরই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছিল। যা কার্যত অকল্পনীয় মাত্রায় সংশ্লিষ্ট রোগের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করেছিল। ফের সেই পথেই হাঁটতে চলেছে চেন্নাই সরকার।