পুবের কলম, ওয়েবডেস্ক: মালপত্র, বিভিন্ন ভারী সামগ্রী এক জায়গা থেকে অন্যত্র পৌঁছতে প্রয়োজন মালবাহী ট্রাকের। দিনের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা চালকদের সেই গরম কেবিনের মধ্যেই কেটে যায়। ভ্যাপসা গরমের মধ্যে সারাদিন গাড়ি চালাতে প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয় ট্রাক চালকদের। এবার এই অবস্থার কথা বিবেচনা করে, ২০২৫ সাল থেকে সমস্ত ট্রাক চালকের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন বাধ্যতামূলক করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গডকরি। সোমবার এই সংক্রান্ত ফাইল স্বাক্ষর করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন:
গডকড়ী বলেন, 'আমাদের দেশে কিছু ট্রাকচালককে ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে ট্রাক চালাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে আইন আছে, একটি নির্দিষ্ট সময়ের পর আর চালকদের স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হয় না। আমাদের এখানে এই সব কিছুই নেই। এখানের চালকরা ৪৩ থেকে ৪৭ ডিগ্রি গরমে গাড়ি চালিয়ে গন্তব্যে পণ্য পৌঁছে দেন। আমি মন্ত্রী হওয়ার পর ড্রাইভার কেবিনে এসি বসাতে চেয়েছিলাম।
কিন্তু সেই সময় অনেকেই আমার প্রস্তাবের বিরোধিতা করে বলেছিলেন, এতে খরচ বেড়ে যাবে'। সোমবার, আমি ফাইলে সই করে দিলাম। সমস্ত ট্রাকে চালকের কেবিনে এসি বাধ্যতামূলক করা হল।’’আরও পড়ুন:
প্রসঙ্গত, ভলভো বা স্ক্যানিয়ার মতো বিদেশি ট্রাক প্রস্তুতকারক সংস্থা দীর্ঘ দিন আগে থেকেই ট্রাকে চালকের কেবিনে এসি বসানো বাধ্যতামূলক করেছে। কিন্তু খরচ বৃদ্ধির ভয়ে পিছিয়ে আসে ভারতীয় ট্রাক প্রস্তুতকারক (টাটা মোটরস, অশোক লেল্যান্ড প্রভৃতি)সংস্থাগুলি।
সূত্রের খবর, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের জন্য ট্রাক প্রতি ১০ থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, বিদেশের ট্রাকগুলিতে শীতাতপ কেবিনের ব্যবস্থা আগে থেকেই ছিল, কিন্তু ভারতের ট্রাকগুলিতে এই ধরনের বন্দোবস্ত ছিল না। ফলে সারাদিন ট্রাক চালানোর ক্লান্তি সেই সঙ্গে তীব্র গরমের কারণে মানসিক অশান্তি তৈরি হওয়া কোনও বড় কথা নয়। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবার ট্রাক চালকদের কাজের মধ্যে একটু শান্তি দিতে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।
আরও পড়ুন: