পুবের কলম ওয়েবডেস্কঃ মুসলিম সম্প্রদায়ের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিরা। রবিবার (১৮ জুলাই) চারশ'র বেশি দখলদার উপশহরবাসী ইজরায়েলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করেছে। এ সময় উত্তেজনা দেখা দিলে ইজরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে।
আরও পড়ুন:
এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলেছে।
হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইজরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামীকাল সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলেছে।
আরও পড়ুন:
একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইজরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।