পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে হাড়হিম করা ঘটনায় কেঁপে উঠল পাঞ্জাবের জলন্ধর। শুক্রবার সকালে গুরুদ্বারের বাইরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের পরপর গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারালেন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। দিনের আলোয়, জনবহুল এলাকায় এমন প্রকাশ্য শুটআউট ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জলন্ধরের ডিএসপি মনপ্রীত সিং জানান, “গুরুদ্বার থেকে বেরোনোর সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া কড়া ভাষায় পাঞ্জাব সরকারকে আক্রমণ করে বলেন, “ভগবন্ত মানের জমানায় পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে শাসক দলের নেতারাও নিরাপদ নন। পাঞ্জাব এখন গ্যাংওয়ার ও অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে।”