পুবের কলম ওয়েব ডেস্ক: ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গত ১১ দিন ধরে চলছিল পড়ুয়াদের অনশন। অবশেষে ভোটের প্রতিশ্রুতি মিলতেই আন্দোলনে সমাপ্তি ঘোষণা করলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।
আরও পড়ুন:
সোমবার, ১২ দিনের মাথায় সেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পাঁচ অনশনকারী।
আরও পড়ুন:
এ দিন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক ডা. বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন আন্দোলনকারী পড়ুয়ারা।
এ নিয়ে মেডিক্যাল কলেজের আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য প্রশাসনের মুখাপেক্ষী থাকবেন না তাঁরা।আরও পড়ুন:
নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। এই মর্মেই অনশন প্রত্যাহার করেন তাঁরা।