পুবের কলম, ওয়েবডেস্ক: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২২ জুলাই রাতে ছত্তিশগড়ের সুকমা জেলার একটি আবাসিক স্কুলের হোস্টেলে। বছর সাতের ওই নাবালিকা প্রথম শ্রেণীতে পাঠরত ছিলেন। ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন নাবালিকার পরিবার।
আরও পড়ুন:
অভিযোগের ভিত্তিতে সোমবার পকসো (POCSO) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সুকমা জেলার পুলিশ সুপার কিরণ জি চ্যাভন জানান, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আট সদস্যের একটি দল গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। নাবালিকার মেডিকেল পরিক্ষা করা হয়েছে। অভিযুক্তের খোঁজও শুরু করেছে পুলিশ।