পুবের কলম প্রতিবেদক : অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মঙ্গলবার তিনি বলেন, 'এই বাজেটে সকলেই উপকৃত হবেন। বিশেষত, সমাজের দরিদ্র এবং অনগ্রসর অংশের মানুষেরা।' এ বারের বাজেটকে ‘জনমুখী এবং প্রগতিশীল’ বলে নির্মলা এবং তাঁর ‘টিম’কে ধন্যবাদ জানান মোদি ।
আরও পড়ুন:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বাজেট পেশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধির মতো বিরোধী নেতারা এই বাজেটকে ‘শূন্য বাজেট’ বলে কটাক্ষ করেছেন।
তবে বাজেট নিয়ে বক্তৃতা দিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, ‘এই বাজেটে যুব সমাজ ও গরিবদের কথা ভাবা হয়েছে।’আরও পড়ুন:
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এই বাজেট মানুষের জন্য নতুন আশা ও সুযোগ নিয়ে এসেছে। এটি অর্থনীতিকে শক্তিশালী করবে, 'আরও পরিকাঠামো নির্মাণ করবে, আরও বিনিয়োগ আনবে, আরও প্রবৃদ্ধি হবে এবং আরও চাকরির সূযোগ তৈরি হবে। সবুজ চাকরির একটি নতুন বিধানও রয়েছে বাজেটে।
এই বাজেট তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।’আরও পড়ুন:
মোদি আরও বলেন, ‘মা গঙ্গা পরিষ্কারের পাশাপাশি কৃষকদের কল্যাণে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর তীরে প্রাকৃতিক চাষের প্রচার করা হবে। এটি গঙ্গাকে রাসায়নিকমুক্ত করতে সাহায্য করবে। ২.২৫ লক্ষ কোটি টাকার বেশি এমএসপির ঘোষণা হয়েছে বাজেটে। এই টাকা সরাসরি হস্তান্তর করা হবে (কৃষকদের কাছে); বাজেট কৃষকদের আয় দ্বিগুণ করবে। এমএসএমইগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি এবং অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে।’