পুবের কলম, কোটা: কোটায় ফের আত্মঘাতী নিট পড়ুয়া। শনিবার চব্বিশ বছর বয়সী রোশন কুমার পাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজস্থানের কোটার রাজীব গান্ধী নগরে তার হোস্টেল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পড়ুয়া ওড়িশার বাসিন্দা। কোনভাবেই ছেলের আত্মঘাতী হওয়ার ঘটনা মানতে পারছেন না মৃতের বাবা।
তিনি জানান, তার ছেলে কখনও আত্মহত্যা করতে পারে না। পড়ুয়ার বাবা রাধাশ্যম আরও বলেন, "গত রাতে আমরা যখন ছেলের সঙ্গে কথা বলেছিলাম তখন তাকে বেশ খুশি লাগছিল। অডিয়ো এবং ভিডিয়ো কলে প্রায় চল্লিশ মিনিট কথা হয় ছেলের সঙ্গে। কোনও মানসিক অবসাদ বা চিন্তা কোনও কিছুই লক্ষ্য করিনি। আমার ছেলে পড়াশোনায় মেধাবী, সে কখনোই আত্মহত্যা করতে পারে না।"আরও পড়ুন:
আরও পড়ুন:
যদিও পড়ুয়ার বাবা অভিযোগ করেন, ছেলের এক বন্ধু জানায়, দরজা ভাঙার সময় আমার ছেলের শরীর রক্তে ভেজা ছিল এবং তার পোশাকও খোলা ছিল। এদিকে ঠিক কি কারণে আত্মঘাতী হলেন ওই পড়ুয়া! তা খতিয়ে দেখছে পুলিশ।