পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। বুধবার বিকেল ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ।

২০১৫-য় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ কুমার। মেলান রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের।

জেডিইউ-আরজেডি ও কংগ্রেসের 'মহাগাঁটবন্ধন'  ২০১৫-র বিধানসভা নির্বাচনের জয়লাভ করে। মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার এবং তাঁর ডেপুটি হন তেজস্বী যাদব। যদিও সেই জোট টেকেনি। ২০১৭-য় ফের জোট বাঁধে  বিজেপি-জেডিইউ। ৫ বছর পর ফের ভাঙল জোট।